• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুন) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ছানুয়ার হোসেন ছানু।

শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মানিক দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নিবার্হী অফিসার, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাব সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন। এ সময় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শুরু হয়। উদ্ভোধনী ম্যাচে ইদ্রিসীয়া কামিল মাদ্রাসা বনাম নালিতাবাড়ী কলেজদল অংশগ্রহণ করে।


এই বিভাগের আরো সংবাদ