• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে করনীয়

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

ঘরে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘদিন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে পাসওয়ার্ড মনে রাখতে পারেন না অনেকেই। এর ফলে নতুন ফোনে ইন্টারনেট চালু করতে বেশ সমস্যা হয়। শুধু তা-ই নয়, বন্ধু বা পরিচিত ব্যক্তিরা বেড়াতে এসে ওয়াই-ফাই ব্যবহারের জন্য পাসওয়ার্ড চাইলে বেশ বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। তবে চাইলেই ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে ভুলে যাওয়া পাসওয়ার্ড জানা যায়। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার পদ্ধতি দেখে নেওয়া যাক। ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে ‘কানেকশনস’-এ ক্লিক করে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে। ফোনটি যে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সেই নেটওয়ার্কের নাম ‘কারেন্ট নেটওয়ার্ক’ অপশনের নিচে দেখা যাবে। এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে। এরপর ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে ট্যাপ করে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।


এই বিভাগের আরো সংবাদ