• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ৮শ উপকারভোগী পেলো সাড়ে ৬ হাজার গাছের চারা

মোঃ মাহমুদুল হাসান
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মুক্তাগাছা প্রতিনিধি: 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সবুজায়ন অভিযান, ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুক্তাগাছায় সাড়ে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে এই কর্মসূচী পালন করা হয়।

গ্রাম উন্নয়ন কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগীতায় গাছের চারা বিতরণ করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, মুক্তাগাছা এপি। এ সময় পৌরসভা, দুল্লা, মানকোন ও বাঁশাটি ইউনিয়নের ৮’শ উপকারভোগীর মাঝে ৬ হাজার চারশ গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী ৪টি লেবুর চারা ও উন্নতজাতের ৪টি করে আমের চারা পান। চারা বিতরণ অনুষ্ঠানে বাঁশাটি ইউপির প্যনেল চেয়ারম্যান আব্দুল গফুর দুদু, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও মহিলা ইউপি সদস্য উম্মে কুলসুম, প্রোগ্রাম অফিসার সজল কুমার দে, রাশেদুল আলম, মৌসুমি আক্তার, শুভ্রা খুবি প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো সংবাদ