• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঢাবিতে ছাত্রলীগের মহড়া: ব্যবস্থা নিতে পুলিশকে ছাত্রশক্তির আলটিমেটাম

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তাদের আকস্মিক মহড়ার প্রতিবাদে শাহবাগ থানায় অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (২২ মার্চ) ঈদের ছুটির মধ্যে রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ব্যানারসহ মিছিলের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের নেতারা। এ সময় খুনি ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়।

রোববার রাতে শাহবাগ থানা পুলিশের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

জাহিদ আহসান বলেন, ‘পবিত্র ঈদের আমেজ ও আনন্দের মধ্যেও রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। অথচ আট-নয় ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা পুলিশকে স্পষ্ট জানিয়েছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অপতৎপরতায় জড়িতদের গ্রেফতার করতে হবে।’

জাহিদ আহসান অভিযোগ করে বলেন, ছাত্রলীগের খুনের রাজনীতির সঙ্গে জড়িত নেতারা বর্তমানে বিভিন্ন আইনি ফাঁকফোকরে জামিন পাচ্ছে। তিনি একে ‘সিস্টেমের বড় সমস্যা’ হিসেবে চিহ্নিত করে বলেন, ‘ঢাবি প্রক্টর আমাদের জানিয়েছেন যারা মিছিলে ছিল তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বরং মহানগরের ছাত্রলীগ। যদি তারা বহিরাগত হয়, তবে কেন তাদের বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেয়া হলো? ঢাবি প্রশাসন ও ডাকসুর নীরবতা আমাদের হতাশ করেছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্রশক্তি সভাপতি বলেন, আওয়ামী লীগের ৫৪ বছরের ইতিহাস কেবলই নির্যাতন ও নিপীড়নের। শেখ মুজিব ও হাসিনার উত্তরসূরিদের বাংলাদেশে আর কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করতে দেয়া হবে হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মবসহ বিভিন্ন ইস্যুতে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগকে নিয়ে এখন পর্যন্ত কোনো কঠোর বার্তা দেননি। তাদের গ্রেফতার করা পুলিশের দায়িত্ব, আমাদের নয়। তবে জুলাই আন্দোলনে আমরা যেভাবে পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে নামব।’

জাহিদ আহসান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা রমজান মাসে ইফতারসহ বিভিন্ন অজুহাতে একত্রিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। তারা ফিরে এলে ছাত্র-জনতার ওপর আবারও হত্যাকাণ্ড চালাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শাহবাগ থানার ওসির বরাত দিয়ে তিনি জানান, পুলিশ অপরাধীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে বলে আশ্বাস দিয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না এবং রাজপথে যে কোনো ফ্যাসিবাদী তৎপরতা প্রতিহত করা হবে।


এই বিভাগের আরো সংবাদ