• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

‎নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
‎‎বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারোমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬২/৮-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ দূরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মিনিকি নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।‎
‎জব্দ করা মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
‎নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো সংবাদ