• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি সালাম সম্পাদক সিরাজুল হক মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশের চিত্র রিকশার চাকায় সততার গল্প, মালিক ফিরে পেল হারানো ফোন টিআইএন আর প্রয়োজন নেই? বাতিল করতে যা করতে হবে ডিসেম্বরে অঘটনের শঙ্কা নিয়ে যা বললেন নাহিদ হিমু-রূপার রঙে রঙিন হুমায়ূনের জন্মভূমি ময়মনসিংহে প্রতিমাসে ৯ হত্যা ২২ ধর্ষণ ব্রহ্মপুত্রের তীরে বাউল গানের আসর, ভাব তরঙ্গে মুগ্ধ শ্রোতারা
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি সালাম সম্পাদক সিরাজুল হক

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সভাপতি এফএম এ সালামকে সভাপতি এবং সিরাজুল হক সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। রোববার (২২ নভেম্বর) বিকেলে দৈনিক দেশের খবর কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এফএম এ সালাম। এতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এফএম এ সালামকে সভাপতি এবং দৈনিক জনতার স্টাফ রিপোর্টার সিরাজুল হক সরকারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। এর আগে ২১ নভেম্বর সন্ধ্যায় ময়মনসিংহ নাগরিক আন্দোলন কার্যালয়ে সংগঠনটির একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে ওই সভায় সংগঠনের অধিকাংশ ত্যাগী সদস্য অনুপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় সদস্য নন এমন কয়েকজনকে উপস্থিত রাখা এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দেয়। এ পরিস্থিতিতে সংগঠনের অস্তিত্ব ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় সভার সভাপতি এফএম এ সালাম ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের আগের কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে পরদিন ২২ নভেম্বর দৈনিক দেশের খবর কার্যালয়ে জরুরি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সেই সভায় বিস্তারিত আলোচনা শেষে নতুন কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।


এই বিভাগের আরো সংবাদ