• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নির্ধারিত দামে মাংস বিক্রি না করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

নির্ধারিত থাকছে না গরুর মাংসের দাম। প্রতি কেজি মাংসের নির্ধারিত দাম ৬৫০ টাকা বাতিল করেছেন মাংস ব্যবসায়ীরা। নির্ধারিত দামে মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দাম বেঁধে দিয়ে মাংস বিক্রি করতে গেলে অনেকের লোকসান হচ্ছে বলে দাবি তাদের। এখন থেকে বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হবে মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের ঠিক এক মাস আগে মাংস বিক্রেতা ও খামারি মিলে গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছিল। এ দামে কিনলে ক্রেতা প্রতি কেজি গরুর মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি পেতেন। নির্বাচনের দিন (৭ জানুয়ারি) পর্যন্ত বাজারে এ দাম কার্যকর ছিল। এখন সেটা থাকছে না। সম্প্রতি গরুর মাংসের দাম নিয়ে ব্যবসায়ীরা সভা করেন। এ বিষয়ে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা বলেন, এখন থেকে গরুর মাংসের কোনো নির্ধারিত দাম থাকবে না। কারণ, নির্ধারিত দামে মাংস বিক্রি করতে গিয়ে অনেক ব্যবসায়ী লোকসানের শিকার হচ্ছেন। তবে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মাংসের দাম যতটুকু সম্ভব কমিয়ে রাখা হবে। সংশ্লিষ্টরা বলছেন, মাংস ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের আগেই বাজারে গরুর মাংসের দাম এক দফা বেড়েছে। এখন অধিকাংশ জায়গায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। কোথাও কোথাও ৬৫০ টাকায় পাওয়া গেলেও তাতে মাংসের মানের ক্ষেত্রে ছাড় দিতে হচ্ছে। এদিকে, ক্রেতাদের অভিযোগ- সামনে পবিত্র শবে বরাত ও রমজান মাস। সাধারণত এ সময় বাজারে মাংসের দাম একটু বাড়তি থাকে। ঠিক এসময়ে ব্যবসায়ীরা গরুর মাংসের নির্ধারিত দর থেকে সরে এলেন ভোক্তাদের পকেট কাটার জন্য। সরকারের উচিত একটি দাম নির্ধারণ করে দেওয়া।


এই বিভাগের আরো সংবাদ