• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সরকার সাশ্রয়ী মূল্যে ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স আরোপ করার কারণে মূল্য বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে তিনি আরও বলেন, তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে।

বর্তমানে চালের দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সরবরাহ পদ্ধতিতে কিছু জটিলতার কারণে মাঝে চালের দাম বেড়েছিল। চাষাবাদে ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআরইউ


এই বিভাগের আরো সংবাদ