• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হুইলচেয়ারে রাশমিকা! চিন্তায় ভক্তরা

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০২১ সালে বহুল আলোচিত ছবি ‘পুস্পা’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনয়, নাচ মুগ্ধ করে দর্শকদের। এদিকে সালমান খানের সঙ্গে তার আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিম করার সময় অভিনেত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে ‘সিকান্দার’ ছবির শুটিংয়ের কাজ বন্ধ রয়েছে। যা রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের জানিয়েছেন। এই ঘটনার পর অভিনেত্রীকে প্রথমবার বিমানবন্দরে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, মুখ ঢেকে বিমানবন্দরে ঢ়ুকেছেন রাশমিকা। তার এমন অবস্থা দেখে ভক্তরাও চিন্তায় রয়েছেন। পায়ে ভর দিয়ে ভালো ভাবে হাঁটতেও পারছেন না তিনি। এক পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। ভিডিওতে আরও দেখা যায়, মাথায় টুপি এবং মুখে মাস্ক পরে রয়েছেন রাশমিকা। তার এমন লুক দেখে মনে হচ্ছে সম্ভবত কেউ যাতে তাকে চিনতে না পারেন, সেজন্যই এমনটা করেছিলেন। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে পারেননি অভিনেত্রী। প্রসঙ্গত, এর আগে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি শেয়ার করেছিলেন। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, তিনি জিমে আহত হয়েছিলেন। তার কথায়, ‘শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছি। আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।’


এই বিভাগের আরো সংবাদ