• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

একত্রে কমবে সব জিনিসের দাম, এটা আশা করি না: অর্থ উপদেষ্টা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে, এটা পৃথিবীর কোন দেশে হয় না। আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে, এটাও আমরা আশা করি না। চালের দাম অনেক বেড়ে গেছে… মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে। তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে। অনেক কিছু তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকছে না। আমরা সেটা উপলব্ধি করছি।’

কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে আজ রোববার এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে কথা বলতে গিয়ে চালের দাম প্রসঙ্গে এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা (সাংবাদিক) একটু পজিটিভলি দেখেন। বাংলাদেশে সবই খারাপ, সবই ভালো। এমন ভাব, মনে হয় যেন বাংলাদেশ বলে দেশই নাই। এই হচ্ছে না, ওই হচ্ছে না। পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো। ১০০–এর মধ্যে তুমি আজকে ৭০ পেয়েছ, ভালো করেছ। আবার কেউ বলতে পারে, ১০০–এর মধ্যে কেন ৭০ পেলে, ১০০ পেলে না কেন? এ রকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। আমি অনেক গালমন্দ খাচ্ছি। ভ্যাট বাড়ালাম কেন…। ভেতরের কাহিনি কী, সেটা আমরা সব সময় বলি না। অতএব, ভালো কাজে একটি উৎসাহ দিতে হয়। খারাপ কাজের জন্য ভর্ৎসনা করেন, কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন। সমালোচনার দরকার আছে।’


এই বিভাগের আরো সংবাদ