• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি’

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে।শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’।অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী। জানান, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম।একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট। মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।’পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।


এই বিভাগের আরো সংবাদ