• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে মাটি খুঁড়ে সিন্দুক উদ্ধার

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে মাটি খুঁড়ে শত বছরের একটি সিন্দুকের সন্ধান মিলেছে। সিন্দুকটি দেখতে সেখানে শত শত উৎসুক জনতার ভিড় জমে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের পুরনো টিনশেডের একটি ঘরে মাটি খুঁড়তে গিয়ে সিন্দুকটির সন্ধান মেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকায় ১৯১২ সালে সাবরেজিস্ট্রি অফিসটি প্রতিষ্ঠিত হয়।

সেখানে বেশ কয়েকটি টিনের ঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 

সাবরেজিস্ট্রিার মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, পরিত্যক্ত টিনের ঘরগুলো তার মূল ভবনের পাশে রয়েছে। সেখানে বসে দলিল লেখকরা তাদের কাজকর্ম করতেন। তবে বেশ কয়েক বছর ধরে সেখানে কোনো কাজকর্ম হয় না।

আজ সকালে সেখানে নতুন ভবনের কাজ করার জন্য শ্রমিকরা এসেছিলেন। 

এক শ্রমিক কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেলে প্রচণ্ড শব্দ হয়। এ অবস্থায় ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানালে তারা মাটি খুঁড়ে সিন্দুক বের করেন। শাবল দিয়ে সিন্দুকের দরজা খুলে দেখা যায়, বেশ কয়েকটি চাবি, পুরনো দলিল ও একটি এফিডেভিটের কাগজ রয়েছে।

 বিষয়টি জানাজানি হলে সিন্দুক দেখতে লোকজন ভিড় জমায়। 

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সিন্দুকটি নষ্ট হয়ে গেলে তা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তবে সিন্দুকটির বয়স যে শত বছরের ওপর, তা এক রকম নিশ্চিত।


এই বিভাগের আরো সংবাদ