ময়মনসিংহের মুক্তাগাছায় জন্মগ্রহণ করা কামরুল হুদা আকন্দ বাবলু শৈশব থেকেই মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। ২০০৮ সালে নবারুণ বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং ২০১০ সালে মুক্তাগাছা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাংবাদিকতা তার নেশা ও পেশা—দুই-ই। তিনি বর্তমানে দৈনিক দেশের খবর পত্রিকার সহসম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও দৈনিক আলোকিত বাংলাদেশ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা ও উন্নয়নের গল্প তিনি তার লেখনির মাধ্যমে তুলে ধরেন, যা পাঠকদের সচেতন করে এবং পরিবর্তনের অনুপ্রেরণা দেয়।
তিনি একজন সুখী ও দায়িত্বশীল পরিবারপ্রেমী মানুষ। তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বড় ভাই শিবলু আকন্দ, ভাবি, মা, সহধর্মিণী বৃষ্টি এবং তাদের একমাত্র পুত্র ঈশান আকন্দ। পরিবার নিয়ে তিনি মুক্তাগাছায় নিজস্ব বাসায় বসবাস করেন।

সাংবাদিকতার ব্যস্ততার পরও তিনি বিকালে সময় পেলেই মুক্তাগাছা প্রেসক্লাবে বসেন এবং মাঝে মাঝে তারাটি বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ, সদালাপী স্বভাব ও মানবিক গুণাবলি তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছে।
কামরুল হুদা আকন্দ বাবলু শুধু একজন সাংবাদিক নন, তিনি সমাজের দর্পণ। তার কলম যেমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তেমনি ভালো কাজের প্রশংসায় উদার। তার নিরলস প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে তিনি সমাজ পরিবর্তনের অংশ হয়ে উঠেছেন। ভবিষ্যতে তার কলম আরও শাণিত হোক, সমাজের অবহেলিত কণ্ঠগুলো তার মাধ্যমে প্রকাশ পাক—এটাই সকলের প্রত্যাশা।