• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পিছিয়ে গেলো মারগট রবির নতুন সিনেমা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

‘বার্বি গার্ল’ ছবি দিয়ে দুনিয়া মাতিয়েছেন অভিনেত্রী মারগট রবি। তার অভিনয় মন কেড়েছে সব শ্রেণির দর্শকের। এবার তিনি আসতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। রোমান্টিক ফ্যান্টাসি এ সিনেমার নাম ‘এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’। ছবিটি মুক্তির কথা ছিল ৯ মে। তবে সেটি বদলে যাচ্ছে। ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। সনি পিকচার্স এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে। ছবিটির একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ ওই মাসে বেশিরভাগ সিনেমা হরর ও অ্যাকশন আমেজের। এসব থেকে আলাদা মেজাজের গল্পে নির্মিত ‘এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ ছবিটি সহজেই আলোচনায় আসবে। বক্স অফিসেও একক সাফল্যে এগিয়ে যেতে পারে। এই সিনেমায় মারগট রবি ছাড়াও কলিন ফ্যারেল অভিনয় করেছেন। আরও দেখা যাবে লিলি রাব, জোডি টার্নার-স্মিথ, ফিওবি ওয়ালার-ব্রিজ এবং হেমিশ লিংকলেটর মতো তারকাদের। সিনেমাটি দুজন অপরিচিত মানুষের একটি অসাধারণ আবেগী ভ্রমণকে কেন্দ্র করে নির্মিত। ‘পাচিনকো’ এবং ‘আফটার ইয়াং’ এর মতো কাজের জন্য পরিচিত পরিচালক কোগোনাডা এ সিনেমাটি পরিচালনা করেছেন। এর স্ক্রিপ্ট লিখেছেন ‘দ্য মেনু’র লেখক সেথ রেইস।


এই বিভাগের আরো সংবাদ