কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে সোমবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হলো ‘ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় তারকারা এই অনুষ্ঠানে তাদের ফ্যাশনের ঝলক দেখিয়েছেন। অনেক তারকা তাদের স্টাইল এবং গ্ল্যামারের জন্য সম্মানিত হয়েছেন। জয়া আহসান তাদের মধ্যে অন্যতম।
এদিন ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান।
প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো’র আয়োজন করা হয়। আর সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার পর সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।