• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ভারতীয় ইনফ্লুয়েন্সারকে জীবন্ত পোড়ানোর হুমকি

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুম্বাইয়ের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। ২২ বছর বয়সী এই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লাখ ফলোয়ার তার। সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে।


এই বিভাগের আরো সংবাদ