• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর সৌজন্যে পেড়লীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেড়লী ইউনিয়ন শাখা ও মুজাহিদ কমিটির যৌথ আয়োজনে রোববার স্থানীয় হাবিবুল আলম বীরপ্রতীক কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী হাফেজ মোঃ খবির উদ্দিন, নড়াইল জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, কালিয়া উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মোঃ অলিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেড়লী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মাও. ফিরোজ আহমেদ, মোঃ আবুল হাসান, শাহ মোঃ এনায়েত কবির কাজল, মোঃ নিজাম উদ্দিন শেখ, ক্বারী মোঃ মুরাদ হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো সংবাদ