• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৬

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সাতক্ষীরার প্রায় ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে প্রতিমার স্বর্ণালংকার চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুরাতন সাতক্ষীরার ছয়য়ানী মসজিদ মোড় এলাকার বাসিন্দা তানভির রহমান (২১), একই এলাকার রাকিবুল ইসলাম রাকিব (২৫), মায়ের মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম (২০), পলাশপোল এলাকার বাসিন্দা আল ইমরান হোসেন সাকিব (২৫), পারমাছখোলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৫) এবং গাংনিয়া মাহামুদপুর এলাকার বাসিন্দা বাবলু গাজী (৪২)।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে ‘মায়ের বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে দুর্বৃত্তরা প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে বলে জানানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ