• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সুইমিংপুলে থেরাপি নিচ্ছেন মিম!

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

কখনো পেশাগত কাজ, আবার কখনো ব্যক্তিগত কারণে দেশ-বিদেশ ঘুরতে দেখা যায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। কিছুদিন আগেই থাইল্যান্ডে ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম। গত রোববার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে সুইমিংপুলের জলে দেখা যাচ্ছে। যেখানে বেশ খোশমেজাজে তিনি। এর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।’ ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দারও। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। এখনও বেশ কয়েকটি নতুন সিনেমার প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন তিনি। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।


এই বিভাগের আরো সংবাদ