• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আবারও শীর্ষস্থান দখল করলেন টেইলর সুইফট

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বিশ্ববিখ্যাত মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট। তার জনপ্রিয় অ্যালবাম ‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ দিয়ে আবারও যুক্তরাজ্যের অ্যালবাম চার্টের শীর্ষস্থান দখল করেছেন। এটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৯ এপ্রিল একটি সাইনযুক্ত সিডি সংস্করণসহ নতুন রি-ইস্যু প্রকাশ করা হয়। এর ফলস্বরূপ, অ্যালবামটি চার্টে ২৩ ধাপ লাফিয়ে উঠে টানা ১১ সপ্তাহের জন্য এক নম্বর অবস্থান ধরে রেখেছে। এটি টেইলর সুইফটের যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রাখার রেকর্ড। বিলবোর্ড সূত্রে জানা যায়, ২০২৪ সালের এপ্রিল মাসে মুক্তির সময়, তার জনপ্রিয় অ্যালবাম ‘দ্য টর্চাড পোয়েটস ডিপার্টমেন্ট’ দিয়ে একাধিক রেকর্ড গড়েছিল, যা এড শিরানের ‘ডিভাইড’ অ্যালবামের পর যুক্তরাজ্যে সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহের বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছিল এবং এমনকি অ্যাডেলের ‘থার্টি’ অ্যালবামকেও অতিক্রম করেছিল। অ্যালবামটি মুক্তির এক বছর পরও সুইফটের জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টেও এটি ১৭ সপ্তাহ ধরে এক নম্বরে অবস্থান করেছে, যা তার বৈশ্বিক সাফল্য আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। এ ছাড়া এ বছর শুরুর দিকে টেলর সুইফট ম্যাডোনাকে পেছনে ফেলে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নাম্বার এক অ্যালবামের অধিকারী নারী শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


এই বিভাগের আরো সংবাদ