• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

প্রিন্স মামুন আগে টোকাই ছিল : লায়লা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫

আলোচিত ও সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের শুরু হয়েছে  উত্তেজনা। সম্প্রতি, প্রিন্স মামুন এক ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন। সেইসাথে প্রকাশ্যে অপ্রীতিকর ভাষায় গালিগালাজও করেন। এতে সামাজিক মাধ্যমে দেখা দেয় ব্যাপক প্রতিক্রিয়া।

যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লায়লা। তিনি বলেন, আমি সাধারণ একটা চাকরি করি। আমার দুই সন্তানের পড়ালেখার খরচ, বৃদ্ধ মা এবং আমার বাসার সমস্ত খরচ আমি দেই। আমি মামুনের পরিবারকেও চালিয়েছি, মামুনকেও চালিয়েছি।

এই কন্টেন্ট ক্রিয়েটর আরো বলেন, আমি ভিডিও কন্টেন্ট বানায়। যারা তারকা আছেন তাদের সাথে কোলাবোরেশন করেও একটি ভিডিও কন্টেন্ট করেছি আমি। আমার টাইমলাইনে গেলে সেসব ভিডিও দেখতে পাবেন। তার সাথেও শুরুটা সেভাবেই।

আর তাছাড়া একটা মানুষকে প্রলোভন দেখিয়ে তাকে আমার চার বছর ধরে কেন আটকে রাখতে হবে! দুনিয়াতে কি ছেলের অভাব! উপযুক্ত মানুষের অভাব?

মামুনের সাথে থাকার কেবল একমাত্র কারণ তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে।

মামুন ও তার পরিবার টার্গেট করে লায়লার কাছে এসেছিল বলে মনে করেন লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যদি বলি ২০২১ সালে আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা ফ্ল্যাট আছে। আমি যদিও বলি সেসময় তুমি (মামুন) এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে এসেছ? কারণ সেসময় আমি ট্রমাটাইজ ছিলাম।

তোমরা আমাকে চার বছর ধরে সিঁড়ি হিসেবে ব্যবহার করে গাড়ি-বাড়ি করে চলে গিয়েছ।

লায়লা আরো প্রশ্ন করেন, তোমার মতো একজন মানুষ যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যার অনেক ভক্ত, সে কেন আমার মতো একজন ডিভোর্সি নারী, যার দুটো সন্তান আছে তার কাছে আসবে? আর তোমার পরিবারই বা কেন  আসবে?

মামুন একটা সময় টোকাই ছিল উল্লেখ করে লায়লা বলেন, এর আগে সে আমাকে ছাড়াও আরো দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ছিল। এটা সবাই জানে। তাদের মধ্যে একজন তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। সে একজন টোকাই ছিল, একজন বস্তি ছিল। এসব আমি অনেক পড়ে জানতে পারি।


এই বিভাগের আরো সংবাদ