• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মাভাবিপ্রবিতে “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি -এর আয়োজনে অর্থনীতি বিভাগের শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন” শীর্ষক সেমিনারটি শিক্ষা ব্যবস্থার জন্য যুগোপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
আজ ১৯ মে (সোমবার) দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন আইকিউএসি, মাভাবিপ্রবি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
প্রধান অতিথি বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মান উন্নয়নে Outcome Based Education বা ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অর্থনীতি বিভাগে এই শিক্ষাব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। কারণ, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয় বরং তাদের দক্ষতা, আচরণ এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করাই Outcome Based Education-এর মূল লক্ষ্য।”
তিনি বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ এবং শিক্ষার্থীদের কী অর্জন হবে, তারা কীভাবে সমাজে অবদান রাখতে পারবে, সেই দিক নির্দেশনাগুলো নির্ধারণ করা হবে। সেই সঙ্গে পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষণ কৌশলকেও আধুনিকায়ন করা হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরো বলেন, আমি সবসময় চেষ্টা করি, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা যেন সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু ভালো রেজাল্ট করবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে হবে সমৃদ্ধ।


এই বিভাগের আরো সংবাদ