• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাত বছর পর আবারও ফিরছে ‘লাক্স সুপারস্টার’

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত রিয়েলিটি শোগুলোর একটি ‘লাক্স সুপারস্টার’। এই মঞ্চ থেকেই উঠে এসেছেন বহু প্রতিভাবান মুখ। প্রতিষ্ঠিত হয়েছেন দেশের প্রথম সারির তারকা হিসেবে।

এবার সাত বছর পর ফিরছে সেই প্রতিযোগিতা একদম নতুন রূপে, নতুন ফরম্যাটে এবং নতুন মাত্রায়। আগের চেয়ে এবার আয়োজন আরও বড়, বিচার-বিবেচনার ক্ষেত্রও হয়েছে আধুনিক। শুধু রূপ নয়, এবার মূল ফোকাসে থাকবে অভিনয় দক্ষতা, স্টাইলিং সেন্স এবং কনটেন্ট নির্মাণের প্রতিভাও। সময়ের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কাঠামো, যেখানে প্রতিযোগীরা সুযোগ পাবেন নিজেদের পরিপূর্ণভাবে তুলে ধরার।

রূপ নয়, এবার মূল বিচার প্রতিভা

এবারের লাক্স সুপারস্টারে বিচারকরা খুঁজে বের করবেন এমন মুখ, যাদের মধ্যে আছে মেধা, আত্মবিশ্বাস ও নিজেকে প্রমাণ করার জেদ। অভিনয়ের ক্ষেত্রে কেবল সংলাপ মুখস্থ করাই নয়, বরং তাকে শেখানো হবে চরিত্রের ভেতর ঢুকে অনুভব করার কৌশল।

স্টাইলিংয়ের ক্ষেত্রে দেখা হবে প্রতিযোগীর পোশাক নির্বাচন, উপস্থিতি, হাঁটার ভঙ্গি, এমনকি কথাবার্তার ধরনও। কারণ একজন তারকা শুধু অভিনয় দিয়ে নয়, বরং তারা দর্শকদের মন জয় করেন তাদের পুরো ব্যক্তিত্ব দিয়েই।

এবারের সবচেয়ে উল্লেখযোগ্য নতুন সংযোজন হলো ডিজিটাল কনটেন্ট নির্মাণ। বর্তমান যুগে একজন শিল্পীর আত্মপ্রকাশে সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট তৈরি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগীরা শিখবেন কীভাবে নিজের চিন্তা ও সৃজনশীলতা দিয়ে তৈরি করতে হয় আকর্ষণীয় ভিডিও, যা পৌঁছাবে হাজার হাজার দর্শকের কাছে।

বিচারকের আসনে তারকারা

জনপ্রিয়এই রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্বে থাকছেন দেশের জনপ্রিয় তিন মুখ- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয়া আহসান এবং নির্মাতা রায়হান রাফী।

২০০৯ সালে লাক্স সুপারস্টার বিজয়ী মেহজাবীন আজ মিডিয়াতে প্রতিষ্ঠিত একজন অভিনয়শিল্পী। এই শো নিয়ে তিনি বলেন, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই মঞ্চটাই। বিচারক হিসেবে এবার আমি চাই প্রতিযোগীরা নিজেদের শক্তিটা আবিষ্কার করুক।

অন্যদিকে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় জয়া আহসান বলেন, এই প্ল্যাটফর্ম একজন নারীর জন্য আত্মবিশ্বাস তৈরি করার জায়গা। নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণ না থাকলেও এই মঞ্চ নতুনদের সামনে তৈরি করে বড় সুযোগ।

নির্মাতা রায়হান রাফী বলেন, আমি এমন মুখ খুঁজি যাদের চোখে গল্প থাকে। লাক্স সুপারস্টার সেই প্রতিভা খুঁজে বের করারই একটি জায়গা।

যারা এই মঞ্চ থেকে আজকের তারকা

আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, জাকিয়া বারী মম-এর মতো বহু পরিচিত মুখ উঠে এসেছেন এই প্রতিযোগিতা থেকেই। তারা এখন নিয়মিত কাজ করে যাচ্ছেন নাটক, সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে। এবারও বদলে যাবে কারও জীবন-একজন সাধারণ তরুণী হয়ে উঠবেন পরবর্তী সুপারস্টার।

‘লাক্স সুপারস্টার’২০২৫ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৯ মে ২০২৫ থেকে। যা চলবে ১২ জুন ২০২৫ পর্যন্ত। বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। অংশ নিতে হলে ভিজিট করতে হবে www.luxsuperstar.com ওয়েবসাইটে। পাশাপাশি সুযোগ রয়েছে নির্দিষ্ট ক্যাম্পাস ও লোকেশনেও অফলাইন রেজিস্ট্রেশনের।


এই বিভাগের আরো সংবাদ