• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

টানা ব্যস্ততার পর এবার ‘হারিয়ে’ যাবেন রাশমিকা-বিজয়

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

শেষ হলো দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের বিয়ের সপ্তাহজুড়ে চলা উৎসব। গতকাল বৃহস্পতিবার ভারতের হায়দরাবাদ শহরের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত বিবাহোত্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ উৎসবের সমাপ্তি ঘটালেন এই তারকা জুটি।

ওই বিবাহোত্তর সংবর্ধনায় চলচ্চিত্রজগতের বহু তারকা উপস্থিত ছিলেন। সেখানেই বিজয় জানান, টানা ব্যস্ততার পর এবার তারা আবার ‘হারিয়ে’ যাবেন। ধারণা করা হচ্ছে, মধুচন্দ্রিমা করতে দেশের বাইরে উড়াল দিতে পারেন তারা।

অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রসিকতা করে বিজয় দেবরাকোন্ডা বলেন, ‘আজ সব উদ্‌যাপন শেষ করে আমরা একটু আড়ালে যেতে চাই। আবার হারিয়ে যেতে চাই।’ তার পাশে দাঁড়িয়ে থাকা রাশমিকা মান্দানা হাসতে হাসতেই এ মন্তব্যে সায় দেন। তাদের এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

বিজয়-রাশমিকার এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়েছে। ভক্তরা দীর্ঘদিন ধরেই এই জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হওয়ায় তাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক মাধ্যম।


এই বিভাগের আরো সংবাদ