• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,৩২৪ টাকা

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা। ফলে নতুন করে এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সংগঠনটি বলেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৬৮৩ টাকা, নতুন দাম ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।

এর আগে ১১ মার্চ সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১০ মার্চ আরও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন এলো।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে পাকা সোনার দামের ওঠানামা বিবেচনায় রেখেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ