• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

উত্তরা ইউনিভার্সিটিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভর্তি মেলা স্প্রিং-২০২৪, যা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মিরপুর বেরিবাধ রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মাল্টিপারপাস হলে মেলা উপলক্ষে সকল স্নাতক প্রোগ্রামে ৩০-১০০% ছাড়ে, ডিপ্লোমা হোল্ডারদের জন্য সকল বিএসসি প্রোগ্রামে ফ্লাট ৫০% ছাড়ে এবং সকল স্নাতকোত্তর প্রোগ্রামে ৩০-৫০% টিউশন ফি ছাড়ে শিক্ষার্থী ভর্তি চলছে। সকল প্রোগ্রামে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পরিবার, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যেও বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, উত্তরা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে এবং আমাদের মোটো হচ্ছে ‘এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন এন্ড রিসার্চ’। আমরা চলমান ভর্তি মেলা স্প্রিং-২০২৪ উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছি এবং ও লেভেল/এ লেভেল শিক্ষার্থীদের জন্য ৯০ শতাংশ ছাড়ে ভর্তির ব্যবস্থা করছি।

ভর্তি মেলা স্প্রিং-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি উপ-উপাচার্য প্রফেসর ড.গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।


এই বিভাগের আরো সংবাদ