• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদের আগে নতুন গান ‘ভুল’ নিয়ে ফিরছেন আসিফ আকবর

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দীর্ঘদিন পর নতুন গানে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ঈদ উপলক্ষে তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘ভুল’। বিশেষ বিষয় হলো, তার অডিও ক্যারিয়ারের শুরু যেখানে—সেই সাউন্ডটেক থেকেই গানটি প্রকাশ পাচ্ছে।

এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। দীর্ঘ সময় পর রেকর্ডিং স্টুডিওতে ফিরে নতুন গান করার অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই শিল্পী।

ঈদে গানটি প্রকাশ পাবে মিউজিক ভিডিওসহ। ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা।

নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “‘ভুল’ শিরোনামের গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে অনেক দিন পর নতুন গানে ফিরলাম। গানটির কথা, সুর ও সংগীতায়োজন মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভালো লাগবে।”

গীতিকার ফয়সাল রাব্বিকীন বলেন, “দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। ইচ্ছে ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান করার। সেটি করতে পেরেছি। আসিফ ভাইও গানটি নিয়ে খুব খুশি। আশা করছি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।”

জানা গেছে, ঈদের আগেই সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’, যা শ্রোতাদের জন্য হতে যাচ্ছে ঈদের বিশেষ সংগীত উপহার।


এই বিভাগের আরো সংবাদ