• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, নিষিদ্ধের দাবি

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করছেন। গানের সঙ্গে নাচকেও ‘অশালীন’ বলে নিষিদ্ধের দাবি তুলেছেন অনেকে।

একাধিক ভাষায় প্রকাশ
ছবিটির নতুন গানটি একযোগে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে। বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে গানটি প্রকাশ করা হয়। সেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে নির্মাতারা গানটি দর্শকদের সামনে আনেন। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও নোরা। কোলাজ
গানের দৃশ্যে সঞ্জয় দত্ত ও নোরা। কোলাজ

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা
গানটি ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় ওঠে। অনেক দর্শক দাবি করছেন, এটির কথা ও উপস্থাপনা অত্যন্ত নিম্নমানের ও ‘অশালীন’। একজন মন্তব্য করেন, ‘অশ্লীলতার চূড়ান্ত।’ আরেকজন লিখেছেন, ‘গানের লিরিক এত সস্তা ও অশ্লীল কেন?’ আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—‘২০২৬ সালে এসেও কি এমন ধরনের গান দরকার?’কেউ কেউ আবার মন্তব্য করেছেন, গানটি নিষিদ্ধ করা উচিত। কেউ বলেছেন, এ ধরনের গান ছবির মান কমিয়ে দেয় এবং নির্মাতার কাছ থেকে তাঁরা এমন কিছু আশা করেননি।

তবে বিতর্ক সত্ত্বেও ‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। বড় বাজেটের এই অ্যাকশন ছবিতে সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় রয়েছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা।

গানটি নিয়ে এত বিতর্ক হলেও এখনো মুখ খোলেননি নির্মাতারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে


এই বিভাগের আরো সংবাদ