• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদ ভ্রমণে শিশুর জন্য স্বাস্থ্য টিপস

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
ডাক্তার খন্দকার আশিকুর জামান (ফাইল ছবি)

রোজার ঈদে গ্রামের বাড়ি যাওয়া মানেই আনন্দ, ভিড়, নতুন খাবার আর অনেক আত্মীয়স্বজন, প্রতিবেশী কিন্তু বাচ্চাদের জন্য এই সময়টা একটু ঝুঁকিপূর্ণও হতে পারে। তাই আগে থেকে কিছু প্রস্তুতি নিন এবং ঈদের আনন্দ উপভোগ করুন।

নিচে বিষয়গুলো একটু মেনে চললে আপনার পরিবারের ঈদ হবে আনন্দময় এবং নিরাপদ-

ভ্রমণের আগে প্রস্তুতি

– বাচ্চার ক্রলিক রোগের ওষুধ (যেমন খিঁচুনি রোগ, হাঁপানি, ডায়াবেটিস, রক্তরোগ, হৃদরোগ, কিডনি রোগ) যদি থাকে সঙ্গে নিন।

– জ্বর, সর্দি, ডায়রিয়া, অ্যালার্জির জন্য প্রয়োজনীয় বেসিক মেডিসিন কিট রাখুন( প্যারাসিটামল, এন্টিহিস্টামিন)

– ওরালস্যালাইন, থার্মোমিটার, নাকের ড্রপ, হ্যান্ড স্যানিটাইজার রাখলে ভালো।

– বাচ্চার টিকাদান আপডেট আছে কিনা দেখে নিন।

যাত্রাপথে যত্ন

– দীর্ঘ ভ্রমণে প্রতি ২–৩ ঘণ্টা পর পানি বা তরল দিন।

– বাস/গাড়িতে বমি প্রবণতা থাকলে যাত্রার পূর্বে হালকা খাবার দিন, খুব ভরা পেট রাখবেন না।

– শিশুকে কোলে নিলে শক্তভাবে ধরে রাখুন; সম্ভব হলে সিটবেল্ট ব্যবহার করুন।

– অপরিচিত লোকের কাছ থেকে বা দোকান থেকে খাবার নেওয়া এড়িয়ে চলুন, প্রয়োজনে ঘরে তৈরি করা স্ন্যাকস জাতীয় খাবার সাথে নিন।

ঈদের খাবার নিয়ে সতর্কতা

ঈদ মানেই সেমাই, পোলাও, কোরমা… কিন্তু বাচ্চার পেট সবার মতো সহ্য নাও করতে পারে।

– নতুন বা ভারী খাবার অল্প পরিমাণে দিন।

– অতিরিক্ত মিষ্টি,তৈলাক্ত খাবার, ঝাল খাবার বা কোমল পানীয় কম দিন।

– রাস্তার খোলা খাবার এড়িয়ে চলাই ভালো।

– বিশুদ্ধ পানি নিশ্চিত করুন।

– আবহাওয়া ও পরিবেশ

গ্রামে গেলে গরম, ধুলো, পোকামাকড়ের ঝুঁকি বেশি থাকে

– হালকা, সুতি কাপড় পরান।

– মশারি বা মশা প্রতিরোধ ব্যবস্থা রাখুন।

– রোদে বের হলে টুপি বা ছাতা ব্যবহার করুন।

– পুকুর বা খোলা পানির কাছে একা যেতে দেবেন না।

– বাচ্চা যেন অতিরিক্ত না ঘামে সেইদিকে খেয়াল রাখতে হবে ।

স্বাস্থ্যবিধি

– খাওয়ার আগে ও টয়লেটের পরে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন।

– ছোট বাচ্চারা মাটিতে খেলাধুলা করলে হাত সাবান দিয়ে পরিষ্কার করুন।

– অন্য বাচ্চা অসুস্থ থাকলে খুব ঘনিষ্ঠ মেলামেশা কিছুটা সীমিত রাখুন।

– রুটিন যতটা সম্ভব ঠিক রাখুন

– ঘুমের সময় যেন খুব এলোমেলো না হয়।

– ছোট বাচ্চাদের দুপুরের ঘুম নিশ্চিত করুন।

– অতিরিক্ত উত্তেজনায় যেন তারা ক্লান্ত না হয়ে যায়।

কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?

– ১০১°F এর বেশি জ্বর হলে

– বারবার বমি বা পাতলা পায়খানা হলে

– খেতে না চাওয়া ও দুর্বল হয়ে যাওয়া

– প্রস্রাব কমে যাওয়া

– শ্বাসকষ্ট বা তীব্র কাশি

ঈদ আনন্দের সময়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু সচেতন থাকলে পরিবারসহ নিরাপদ ও আনন্দময় ঈদ কাটানো সম্ভব।সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা

লেখক: ডাক্তার খন্দকার আশিকুর জামান, এমবিবিএস, এফসিপিএস (কোর্স), আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু পালমনোলজি বিভাগ) বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট।


এই বিভাগের আরো সংবাদ