• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদে চমক নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের পর্বটি সাজানো হয়েছে নানা আকর্ষণে।

অনুষ্ঠানটি শুরু হবে কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-এর পরিবেশনায়। এরপর থাকছে দেশাত্মবোধক ও ভিন্নধর্মী গান, তারকা শিল্পীদের পরিবেশনা এবং অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা।

বরাবরের মতোই ‘ইত্যাদি’র বিভিন্ন নাট্যাংশে সামাজিক অসংগতি ও গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি থাকছে মিউজিক্যাল ড্রামা, দর্শক অংশগ্রহণে প্রতিযোগিতা এবং বিদেশিদের নিয়ে বিশেষ পর্ব। সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বিনোদনের সব রসদ নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি।

অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।


এই বিভাগের আরো সংবাদ