• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আটোয়ারীতে মারা গেল উদ্ধারকৃত গন্ধ গোকুলটি

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বাঘ উদ্ধারের ৪ দিনের মাথায় পঞ্চগড়ের আটোয়ারীতে এবার একটি জীবিত গন্ধগোকুল আটক করেছে গ্রামবাসী। বিরল প্রজাতির এই বন্য প্রানীটি মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামের ভুট্রা ও মরিচ ক্ষেত থেকে আটক করা হয়। গ্রামবাসী জানায়, প্রানীটি আটকের পর তারা প্রশাসনকে অবহিত করলে বন বিভাগের লোক সেখানে উপস্থিত হয়। পরে তারা জীবিত অবস্থায় আটককৃত বিরল প্রজাতির এই বন্য প্রানীটি বন কর্মকর্তার হাতে তুলে দেয়। ওই গ্রামের জনৈক তোজাম্মেল জানান, জীবিত প্রানীটি গ্রামবাসীর কাছ থেকে গ্রহণ করে তারা বস্তায় ভর্তি করে নিয়ে। তিনি জানান, আমরা খবর পেয়েছি প্রানীটি নিয়ে যাওয়ার পর মারা গেছে। ওই গ্রামের হামিদুর রহমান জানান, জীবিত একটি প্রানী বস্তাবন্দী করে নিয়ে যাওয়ায় কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রানীটি মারা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, খবর পেয়ে বন বিভাগের লোক গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু বন কর্মকর্তা জানায় সেটি মৃত। এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধুসুদন বর্মন বলেন, উদ্ধারকৃত গন্ধগোকুলটি চিকিৎসার জন্য স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে গেলে বস্তা থেকে বের করে দেখি সেটি মৃত। উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সোহাগ চন্দ্র সাহা জানান, বস্তা বন্দি অবস্থায় গন্ধগোকুলটিকে নিয়ে আসেন। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় প্রানীটি মৃত। বস্তা বন্দি করে নিয়ে আসার কারণে শ্বাসরোধে সেটি মারা যেতে পারে বলে এলাকাবাসীর ধারণা। গোকুলটিকে বস্তা বন্দি না করে খাঁচায় ভরে নিয়ে আসলে হয়তোবা এই বিরল প্রজাতির এই বন্য প্রানীটি বেঁেচ যেতে পারতো। এদিকে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) উপজেলার একই ইউনিয়নের দাড়খোর সীমান্তে গ্রামবাসীর হাতে একটি চিতা বাঘ উদ্ধার হয়েছিল।


এই বিভাগের আরো সংবাদ