• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বোদায় রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে বোরো চাষ শুরু

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ঞ্চগড়ের বোদায় রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে সমলয়ে চাষাবাদের আওতায় দেড়শত বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো চাষ করা হচ্ছে। চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সমলয়ে চাষাবাদের প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো (হাইব্রীড) জাতের ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের লাঙ্গল গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, উপ সহকারী কৃষি কর্মকর্তা শিরিন আকতার ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গির হাসান সবুজ। এই রাইস ট্রান্সপ্লান পদ্ধতির আওতায় লাঙ্গল গ্রাম এলাকায় ৫০ জন চাষির দেড়শত বিঘা জমিতে উচ্চ ফলনশী জাতের বোরো চাষ করা হচ্ছে। এজন্য কৃষি সম্প্রসার অধিদপ্তর কৃষকদের বিনামুল্যে বীজ,সার,কৃষি যন্ত্রের মাধ্যমে রোপা লাগানো এবং হারভেস্টারের মাধ্যমে পাকা ধান কর্তন করার সহায়তা প্রদান করছে। কৃষকরা শুধু ক্ষেতের পরিচর্যা করবেন। কৃষি বিভাগ জানায়, সনাতন পদ্ধতির চেয়ে রাইস ট্রান্সপ্লানের মাধ্যমে সমলয়ে চাষাবাদে খরচ অনেক কম,ধার রোপন এবং কর্তনেও কম সময় লাগে এ ছাড়া এই পদ্ধতিতে চাষ করলে ফলনও বেশী হয়।


এই বিভাগের আরো সংবাদ