• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বড় পর্দার ২ কাজ নিয়ে অপেক্ষায় তানজিকা আমিন

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নাটকের অভিনেত্রী তানজিকা আমিন। নাম লিখিয়েছেন সিনেমায়ও। বর্তমানে নাটক, সিনেমা, ওটিটি-সব মাধ্যমেই নিয়মিত।
এবারের ঈদে তার অভিনীত দুটি নাটক এরইমধ্যে প্রচারে এসেছে। একটি আশিকুর রহমানের ‘লিলিথ’ ও অন্যটি রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’। ‘লিলিথ’ নাটকে তানজিকা অভিনয় করেছেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়। এতে তার অভিনয় এরইমধ্যে দর্শকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেক ইতিবাচক আলোচনাও হচ্ছে।
অনুরূপভাবে ‘আমি একজন খুনী বলছি’ নাটকেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় তানজিকাকে পারফেক্টই মনে হয়েছে বলে দর্শকদের অভিমত। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “লিলিথ কাজটা করার সময় এতটুকু বুঝতে পেরেছিলাম যে, নাটকটি দর্শকের ভালো লাগবে। কিন্তু ভাবতে পারিনি দর্শক এতটা পছন্দ করবেন। এটা সত্যি এ নাটকটি ক্লাশ অডিয়েন্সই উপভোগ করছেন, এটাই আমার ভালোলাগা। ‘আমি একজন খুনী বলছি’তে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। দুই নির্মাতার প্রতিই আন্তরিক কৃতজ্ঞতা।”
এদিকে তানজিকা আমিন অভিনীত রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ এবং রাশেদ পলাশ পরিচালিত ‘রং বাজার’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি সিনেমায়ই তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন।


এই বিভাগের আরো সংবাদ