• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মাহির জায়গায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ এ কৌশানী

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমায় গতবছর যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। তবে মাত্র ৩ দিন শুটিংয়ের পরই সরে দাঁড়ান সিনেমাটি থেকে। শোনা গিয়েছিল পরীমনির নাম আসায় ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি। নতুন খবর হলো মাহির ছেড়ে দেওয়া ছবিটিতে এবার নেওয়া হলো কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান। ছবির শুটিংয়ে অংশ নিতে আগামী শনিবার ঢাকা আসবেন কৌশানী। এমনটা উল্লেখ করে ছবির নির্মাতা মানিক বলেন, ‘৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’‘ডার্ক ওয়ার্ল্ড’-এর নায়ক ও প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতোমধ্যে তার সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’ ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি ছবি। এতে মাহিরর চরিত্রটি ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।


এই বিভাগের আরো সংবাদ