• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

৪ হাজার কোটির সিনেমায় রণবীর পাচ্ছেন ১৫০ কোটি, বাকিরা কত পাচ্ছেন?

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে ধরা হচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাকে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমায় রামের চরিত্রে অভিনয়ের জন্য ১৫০ কোটি নিচ্ছেন অভিনেতা রণবীর কাপুর।
সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই অভিনেতা ও তাদের পারিশ্রমিক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সিনেমাটি নির্মাণ করা হবে দুই খণ্ডে। প্রতি পর্বের জন্য ৭৫ কোটি করে পাচ্ছেন রণবীর, ভারতীয় গণমাধ্যমসূত্রে এমনটিই জানা গেল।
সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে রাবণ হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশকে। দুই খণ্ডের জন্য তিনি মোট ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, যার পারিশ্রমিক ধরা হয়েছে ১২ কোটি।
এছাড়া হনুমান চরিত্রে সানি দেওল দুই পর্বের জন্য মোট ৪০ কোটি পাচ্ছেন। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রবি দুবে প্রথম খণ্ডের জন্য ২ থেকে ৪ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই রামায়ণ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ