• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বারিশকে ‘রুচির দুর্ভিক্ষ’ বললেন শাকিবা

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বারিশ হক এই মুহূর্তে আলোচিত ইনফ্লুয়েন্সার। উদ্যোক্তাদের নানা অনুষ্ঠানে তাকে দেখা যায়। এছাড়াও বিভিন্ন ফেসবুক পেইজ থেকেও বারিশ হক বিভিন্ন পণ্যের প্রচারণাও করেন। তিনি উপস্থাপনাও করেন। বলা যায় বারিশ হক দেশের শোবিজ অঙ্গনে বেশ পরিচিত মুখ। কিন্তু এই বারিশ হককেই রুচির দুর্ভিক্ষ বললেন আরেকজন অভিনেত্রী। অভিনেত্রী শাকিবা নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ভেবেছিলাম বই মেলায় যাবো। রুচির দুর্ভিক্ষ বইমেলা পর্যন্ত পৌঁছায় গেছে।’ কেন বললেন? কারণ বারিশ হক এবারের বইমেলায় একটি বই প্রকাশ করেছেন। বইয়ের নাম পূর্ণতা। শুধু বারিশ হককেই নয়, খন্দকার মুশতাক আহমেদ ও ডা. সাবরিনাকে উদ্দেশ্য করেও একই কথা বলেছেন। শাকিবার পোস্টে একজন লিখেছেন, ‘আমাদের জাতির কাম সারা অনেক আগেই। শুধু ডিজিটালের নামে চলছে ডামি চাপা বাজির আকাশ ছোঁয়া উন্নয়ন। জনগনের মত প্রকাশের স্বাধীনতা যে দেশে নাই সে দেশে এমনি হবে। আরেকজন লিখেছেন, ‘দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়েই বুঝে নেন জাতির ভবিষ্যৎ কেমন।’ অভিনেত্রী শাকিবা জীবনের গ্যারান্টি নাই, ভ- নেতা, বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার,  দুর্র্ধষ,  বস্তির ছেলে কোটিপতি,  এক জবান,  মাটির ঠিকানা ও রূপান্তর চলচ্চিত্রে অভিনয় করেছেন।


এই বিভাগের আরো সংবাদ