• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

এবার শতাধিক প্রেক্ষাগৃহে আসছে সিয়ামের ‘রাক্ষস’

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

এবার ঈদে মুক্তি পাওয়া চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমাটি এবার সিংগেল স্ক্রিন অর্থাৎ দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে। শুক্রবার থেকে প্রথম ধাপে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী ও সৈনিক ক্লাবসহ সারা দেশের ৩০টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।
জানা গেছে, পাইরেসি রোধে প্রথম দুই সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে দেখানো হয় ‘রাক্ষস’। তবে দর্শকদের ব্যাপক চাহিদার কারণে এবার সিংগেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শাহরীন আক্তার সুমি।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, পরবর্তী সপ্তাহে সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জল জানান, ঈদের প্রথম দুই সপ্তাহ শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শনের পর এবার তারা বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘রাক্ষস’ চালাতে আগ্রহী। সিনেমাটি সিংগেল স্ক্রিনের দর্শকদের কাছে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ মূলত একটি অ্যাকশন ও সহিংসতায় ভরপুর পাগলাটে প্রেমের গল্প। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ ও সোহেল মণ্ডল। সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।


এই বিভাগের আরো সংবাদ