• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ হতে পারে কাল বা পরশু

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দেয়া মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আগামীকাল রবিবার অথবা পরেরদিন সোমবার।

আজ শনিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞা এ সম্ভবনার কথা জানান।

টিটু মিঞা বলেন, আমরা সাধারণত এক-দুইদিনের মধ্যে ফলাফল দিয়ে দিই। পরীক্ষা হয়েছে একদিন হল। আমরা রেজাল্ট পাবলিশ করার জন্য কাজ করছি। আগামীকাল (রোববার) আর্লিয়েস্ট সম্ভাবনা আছে রেজাল্ট পাবলিশ হওয়ার। কাল বিকালে নইলে পরশুদিন ফলাফল প্রকাশ করা হবে।

গত শুক্রবার মেডিকেল কলেজগুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯ কেন্দ্রের ৪৪ স্থানে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় শুক্রবার সকালে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।


এই বিভাগের আরো সংবাদ