• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ভক্তদের সুখবর দিলেন ফেরদৌস ওয়াহিদ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আগামী ২৬ মার্চ বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন এই শিল্পী। প্রকাশ পাবে তাঁর গাওয়া ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ শিরোনামের একটি গান। ‘জীবনটা সকাল দুপুর/জীবনটা মধ্যদুপুর/জীবনটা ঘুমের আগে জেগে ওঠার স্বপ্ন দেখা- এমন কথার গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন পিজিত মহাজন। সংগীত পরিচালনায় রয়েছেন ওয়াহিদ শাহীন। এটি প্রকাশ হবে এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গানের কথা ভালো লেগেছে বলেই এটি গেয়েছি। সুরও অসাধারণ হয়েছে। ভিডিওতে রয়েছে যতেœর ছাপ। গানটিতে অনেকেই জীবনের গল্প খুঁজে পাবেন। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে গানটি।’ পিজিত মহাজন বলেন,“২০২৩ সালের শুরুর দিকে ‘ফেরদৌস ওয়াহিদের জীবনের গল্প’ গানটি রেকর্ড করেছি। পরে দৃশ্যধারণও হয়েছে। গানটি প্রকাশের জন্য উপযুক্ত একটি দিন খুঁজছিলাম। ভাবলাম শিল্পীর জন্মদিনে গানটি প্রকাশ করার উপযুক্ত সময়। এ কারণে ২৬ মার্চ এটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই জানেন ফেরদৌস ওয়াহিদ এখন নাগরিক জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন। গানের ভিজুয়ালে তাঁর গ্রামীণ জীবন উঠে এসেছে। আশা করছি গান ওভিডিও সবার মন ভরাবে।” গত বছর শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এবার ভক্তদের সুখবর দিলেন তিনি। তৈরি হয়েছে তাঁর সেইসব গান। গানগুলো পর্যায়ক্রমেপ্রকাশ হবে বলে জানা গেছে। নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’নামে একটি সিনেমা পরিচালনা করবেন ফেরদৌস ওয়াহিদ। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। নতুন শিল্পীদেরই বেশি দেখা যাবে তাঁর নির্মিতব্য এ সিনেমায়,এমনটিই জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো সংবাদ