• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বেলারুশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি যন্ত্রপাতি, মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বেলারুশ। নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। রবিবার রাজধানীর মতিঝিলে শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী এভজেনি শেস্তাকোভ। এ সময় বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়সহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী জানান, বাংলাদেশের বিপুল মানবসম্পদ রয়েছে, তবে কৃষি জমি সীমিত। অন্যদিকে বেলারুশের প্রচুর জমি রয়েছে, অথচ জনসংখ্যা অনেক কম। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে সুফল পেতে পারে উভয় দেশ। বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য, ওষুধ, সিরামিক, কাগজ তৈরির কাঁচামাল (পেপার পাল্প), পর্যটনসহ তরুণদের দক্ষতা উন্নয়নে বেলারুশের বিনিয়োগ আহ্বান করেন তিনি। এছাড়া, বাংলাদেশ থেকে কৃষিপণ্য ও মানবসম্পদ আমদানিতে বেলারুশের দৃষ্টি আকর্ষণ করেন মো. আমিন হেলালী। এ সময় বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। বৈঠকে বাংলাদেশ ও বেলারুশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এভজেনি শেস্তাকোভ। বাংলাদেশ থেকে ফল, পাটসহ কৃষিপণ্য আমদানিতে আগ্রহের কথা জানান তিনি। সেই সঙ্গে, মেডিক্যালকর্মী তৈরিসহ তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়েও নিজেদের আগ্রহের কথা ব্যক্ত করেন বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন এফবিসিসিআই’র পরিচালক, ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তা।


এই বিভাগের আরো সংবাদ