• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।
/ ময়মনসিংহে ভবন ঘিরে আটক করা ‘চারজন’ কারা?
ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন ঘিরে অভিযান চালিয়ে ‘কয়েকজনকে’ আটক করার তথ্য দিয়েছে পুলিশ। তবে রোববার মধ্যরাতে র‌্যাবের এ অভিযানে কারা আটক হয়েছেন, সে বিষয়ে সোমবার রাত পর্যন্ত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক ব্যক্তিদের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার সদস্য বলে পরিচয় দিয়েছেন। অভিযানটি চালানো হয় ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনের ১০ তলার ‘এ’ ব্লকে। সেখান থেকে দুজন নারী, দুই শিশু ও দুজন পুরষকে নিয়ে যাওয়ার কথা বলছেন ভবনের বাসিন্দারা। তবে বিষয়টি নিয়ে অভিযানস্থলে র‌্যাবের কোনো কর্মকর্তা সংবাদমাধ্যমে কথা বলেননি। তারা এ বিষয়ে কথা বলার জন্য ঢাকায় র‌্যাব সদর দপ্তরে যোগাযোগ করতে বলেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে অভিযান চালিয়ে র‌্যাব কয়েকজনকে আটক করে ঢাকায় নিয়ে যায়। “বিষয়টি নিয়ে তখন আমাদের কিছু জানানো হয়নি। এখন ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হয়ত মামলা হবে। তবে কতজনকে আটক করা হয়েছে বা কী, সেটা আমরা জানি না।” বিস্তারিত...