• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শিক্ষাবিদ ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মানবাধিকার বিজ্ঞানী ও বহু গ্রন্থের প্রণেতা অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণীতে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। চৌধুরাণীতে তার কবরস্থ অফিসে স্থানীয় হাফেজিয়া ও এতিম খানার শিক্ষার্থীরা দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মরহুম ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারীর সুযোগ্য সন্তান গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম মিয়া, চৌধুরাণী ট্যাকনিক্যাল কলেজে অধ্যক্ষ রাকিব মোহাম্মদ হাদিউল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মরহুম মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনিস্টিটিউট, গাইবন্ধায় ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং ও রিসার্স সেন্টার,ডঃ এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়, মল্লিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়,আব্দুল কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়সহ শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাপক কাজ করেছেন। এছাড়াও বেলকা ডিগ্রী কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ড. মফিজুল ইসলাম পাটোয়ারী।


এই বিভাগের আরো সংবাদ