• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পটুয়াখালীতে বিরূপ আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাট, মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ চারটি বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে মোট ৭টি কক্ষে ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রায় এক ঘণ্টা ধরে মোমবাতির আলোয় পরীক্ষার্থীদের পরীক্ষা চালিয়ে যেতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আলো সরবরাহ শুরু হয়।
এ বিষয়ে গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে মোমবাতির আলো ব্যবহার করা হয়েছে।
কেন্দ্র পরিদর্শক ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, বিদ্যুৎ না থাকায় কিছু সময় শিক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে, পরে পরিবেশ স্বাভাবিক হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ