• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ভাতিজীকে ধর্ষণ চেষ্টার মামলায় চাচা গ্রেপ্তার

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজীকে ধর্ষণ চেষ্টা মামলায় লম্পট চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার (৫ ফেব্রুয়ারি) জমালপুর সদর গেইটপাড় সিএনজি স্ট্যান্ড থেকে শহীদুলকে আটক করে র‌্যাব-১৪ সদস্যরা। আটককৃত শহীদুল উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আবদুস সবুরের ছেলে। র‌্যাব-১৪, (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী সাংবাদিকদের জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভাতিজীকে (১৬) কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৯ ডিসেম্বর রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে চাচা শহীদুল তার মুখে গামছা বেঁধে পার্শ্ববর্তী সরিষার ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে শহীদুল পালিয়ে যান। পরে ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এঘটনার পর থেকেই লম্পট চাচা শহীদুল ইসলাম এলাকা থেকে পালিয়ে যায়। এরপর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলা শহর থেকে তাকে আটক করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থ্নার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শহীদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার র‌্যাব-১৪ সদস্যরা জামালপুর গেটপার থেকে তাকে আটক করে থানায় দেয়। পুলিশ সোমবার বিকালে তাকে আদালতে পাঠায়। আদালত শহীদুলকে জেলহাজতে পাঠায়।


এই বিভাগের আরো সংবাদ