• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হারিয়ে যাচ্ছে শৈশবের সেই গ্রামীণ হাটের মিষ্টি-সদাইয়ের স্বাদ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শৈশব মানেই দুরন্তপনার একচ্ছত্র দুর্বার আধিপত্য। পার্থিব ভাবনার চিন্তা নেই, নেই কোনো পিছুটান। আছে শুধু বাবা মা‍‍`র কাছে নানা বাহানায় হাজারও আবদার। সাপ্তাহিক গ্রামীণ হাটের দিন বাবার কাছে সদাই, মুড়কি, মোয়া, মিঠাইয়ের আবদার যেন শৈশবেরই এক সঙ্গা। ধরতে গেলে যার আবদার নেই, তার শৈশবও নেই।

কিছুকাল আগেও শৈশবে পা রাখা ছেলে মেয়েরা হাটের মিঠাই মন্ডা, সদাই না পেলে সন্ধ্যায় পড়া লেখা আর হতো না। কিন্তু এখন হাতের নাগালে মুদি মনোহরির দোকানে প্যাকেটিং নানা মুখরোচক খাবারের আকৃষ্টতায় বিলীন হচ্ছে গ্রামীণ হাটের মিষ্টি সদাইয়ের স্বাদ। গ্রামীণ জনপদের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাজারও ছেলে মেয়ে শৈশব কৈশোর পেরিয়ে যুবকে ছুঁই ছুঁই। তারা অনেকে বলতে পারেনা হাটের সদাই, মুড়কি, মোয়া, মিঠাই মন্ডা আসলে কেমন। কেউ কেউ স্বাদ অনুভব করলেও, বাবার কাছে দাবি করে চাওয়ার স্বাদটা সম্পূর্ণই হারিয়ে গেছে অনুভূতি থেকে।

যে বয়সে ছেলে মেয়ে বাবার কাছে ভালোবাসা দিয়ে সদাই চাওয়ার ইচ্ছা পোষণ করতো বর্তমান সে বয়সেই সদাই নয় টাকা নেয়ার দাবি করে। পরিবেশের পরিবর্তন হয়, পরিবর্তন হয় সময়ের। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয়েছে আহার, স্বাদ ও চাহিদার। সবই সময়ের প্রয়োজনে। আর সময় পরিবর্তন হয় বলেই শৈশবের হাজারও ঘটনা বর্তমান সময়ে হয়ে ওঠে শুধুই স্মৃতি।


এই বিভাগের আরো সংবাদ