• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পিরোজপুরে পলিথিন জব্দ, অর্থদণ্ড

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

জব্দ করা পলিথিন পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ১৯৮ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার কাউখালী উপজেলা ভূমি অফিসের সরকারি কমিশনার (এসি ল্যান্ড) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সুদীপ্ত বলেন, শাহাদাত স্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ করার অপরাধে স্টোরের মালিক শাহাদাতকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার একটি খোলা জায়গায় মজুদ করা ১৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

জব্দ করা পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানান এসি ল্যান্ডভ

তিনি বলেন, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে আগেও কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।


এই বিভাগের আরো সংবাদ