• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হিলিতে আগাম জাতের সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি সরিষা আবাদ হয়েছে। ইতোমধ্যে উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের মাঠে মাঠে সরিষা কাটা-মাড়াইয়ের কাজ চলছে পুরাদমে। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি ভালো ফলন হয়েছে বলছেন উপজেলা কৃষি অধিদপ্তর। আগাম জাতের সরিষা চাষাবাদ করে লাভের মুখ দেখছেন এ উপজেলা কৃষকেরা।মাঠে সরিষা পেকেছে তাই কৃষকেরা সরিষা কাটা-মাড়াই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার জালালপুর গ্রামের কৃষক আনছার হাজী বলেন,এক বিঘা জমিতে সরিষা আবাদ করতে ৪-৬ হাজার টাকা খরচ হয়েছে। সরিষার ফলন হয় ৬-৮ মণ। কাঁচা সরিষা ১৬ থেকে ১৭ টাকা মন বিক্রি হচ্ছে। আর শুকনা সরিষা ২৯ থেকে ৩ হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। উপজেলার সিংড়া পাড়া গ্রামের সরিষা চাষি আবু বক্কর বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। আশা করছি ভালো দামে এবারে সরিষা বিক্রি করতে পারবো। সরিষা তুলে ইরিবোরো রোপনের জন্য জমি প্রস্তুত করছি। সরিষা তোলার পর আলাদাভাবে তেমন সার দিতে হয় না এটা আমাদের অনেক উপকারে আসে। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৩ হাজার ৩৫শ হেক্টর জমিতে সরিষার চাষবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা চেয়ে ৮০ হেক্টর জমিতে বেশি আবাদ করা হয়েছে। তিনি আর বলেন, হাকিমপুর উপজেলায় সরিষার জাত ছিল বারি সরিষা-১৪, বিনা সরিষা ১১, বারি সরিষা ১৭, বারি সরিষা-১৮। বারি সরিষা ১৪ কর্তন সম্পন্ন হয়েছে। অন্যান্য জাতের সরিষা কর্তন করে দেখা গেছে বিঘাপ্রতি ৭ থেকে সাড়ে ৭ মন পেয়েছে কৃষকেরা। বিনা সরিষার ফলন আরও অধিক হবে।


এই বিভাগের আরো সংবাদ