• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গোমস্তাপুরে পরকীয়ার জেরে কবিরাজকে কুপিয়ে হত্যা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরকীয়া জের ধরে স্থানীয় এক কবিরাজকে কুপিয়ে হত্যার করার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগন গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে সেটার তদন্ত চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সাড়ে ১১টার সময় চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মতি তেলী কবিরাজ(৪০) পাশের গ্রাম হরিনগনর এলাকার শুকুদ্দির বাড়িতে তার স্ত্রীর ভূত তাড়ানোর কথা বলে যায়। শুকুদ্দির স্ত্রী পেয়ারা বেগমের সাথে মতি তেলী কবিরাজের আগে থেকেই পরকীয়া ছিল। এবং ঘটনাস্থলে পরকীয়া দেখে ফেলায় শুকুদ্দি ও তার ছেলে পিয়ারুল মতি তেলী কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে রুমের দরজা লাগিয়ে পালিয়ে যায়। পরে শুকুদ্দির মা জহরুন বেগম ঘরের দরজা খুলে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ঘটনা স্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে আটক করা হয়নি।


এই বিভাগের আরো সংবাদ