• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কলাপাড়ায় সড়ক অবরোধ করে শতশত নারী পুরুষের বিক্ষোভ

মিলন কর্মকার রাজু
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামে শিশুকে যৌণ নিপীড়নের বিষয়টি সাজানো দাবি করে গ্রেফতার বৃদ্ধ এনছান মৃধার মুক্তি ও মামলার বাড়ীর শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শত শত নারী পুরুষ ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুর ১২ টায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রগামী লোন্দা বাজার সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার এনছান মৃধার বয়স প্রায় ৮০ বছর। ঠিকমতো চোখে দেখে না। হাটা চলা করতে কষ্ট হয়। অথচ তার বিরুদ্ধে ৮ মার্চ এক শিশুকে যৌণ হয়রানীর অভিযোগে মামলা করেছে শিশুর মা। এখানে শিশুকে ব্যবহার করে   একজন বৃদ্ধকে এ ঘটনায় আসামী করা হয়েছে। কারন এ বৃদ্ধ এনছান মৃধা ওই শিশুর পরিবারের অসামাজিক কার্যকলাপে বাঁধা দিচ্ছিলেন।

গ্রামবাসীদের দাবি জরুরি ভিত্তিতে এনছান মৃধার নামে মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে গোটা ধানখালী ইউনিয়নের মানুষকে সাথে নিয়ে বৃহৎ কর্মসূচী ঘোষণা করা হবে। একই সাথে কারাগারে বৃদ্ধ এনছান মৃধার কিছু হলে এজন্য প্রশাসন দায়ী থাকবে। কেননা পুলিশ কোন তদন্ত না করে একজন অসুস্থ বয়স্ক মানুষকে গ্রেফতার করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো, হারুন মাতুব্বর, সালেহা বেগম, সেলিনা বেগম, কবির মোল্লা, শাহীন মোল্লা প্রমুখ।


এই বিভাগের আরো সংবাদ