• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রাজনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে রাজনগর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কলেজ পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা আহবায়ক কমিটির সদস্য  আসরাফুজ্জামান খান নাহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান। বিএনপি নেতা আব্দুস সালাম উজ্জলের  সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদসা, মুহিতুর রহমান হেলাল, বাবু স্বাগত কিশোর দাস, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবর ও  উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন।  বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সাবেক প্রচার সম্পাদক জগলু তরফদার, উপজেলা  জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাবুদ্দিন আহমদ, কৃষকদলনেতা মোনায়েম কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও সহযোগী সংগঠনের দেড় হাজার নেতাকর্মী ও সমর্থক।


এই বিভাগের আরো সংবাদ